অর্থ লিপি

২৬ জুলাই ২০২৬ রবিবার ১১ শ্রাবণ ১৪৩৩

শোভাযাত্রার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শান্তি উন্নয়ন শোভাযাত্রাউপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হচ্ছেন।

আজ মঙ্গলবার বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা করা হবে। শোভাযাত্রার আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

শোভাযাত্রায় অংশ নিতে আওয়ামী লীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুপুর দেড়টা থেকে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে দেখা যায়।

আজকের এই শোভাযাত্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার কথা রয়েছে।

শোভাযাত্রা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল সিলেট বিভাগের প্রতিটি জেলায় একই ধরনের শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

আগামীকাল বুধবারও ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রার কর্মসূচি রয়েছে। এদিন রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা হবে।

ঢাকায় আজ কাল বিএনপিরও কর্মসূচি রয়েছে। বিএনপি ১২ই জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি দেয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ রাজধানীর গাবতলী এস খালেক বাস কাউন্টার এলাকা থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি।

পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে পদযাত্রা শেষ হবে। পরদিন ১৯ই জুলাই উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত বিএনপির পদযাত্রা হবে।

বিএনপির পদযাত্রার কর্মসূচি দেওয়ার পরদিন আওয়ামী লীগ দুই দিনেরশান্তি উন্নয়ন শোভাযাত্রা ঘোষণা দেয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।