অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

পোশাক কারখানায় আগুন, পুড়েছে মেশিন-ফেব্রিকস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গাজীপুরে সোয়ান নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। আজ শুক্রবার (৩০শে জুন) ভোররাত সাড়ে ৪টায় সদর উপজেলার ভবানীপুর এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে সকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোয়ান নিট কম্পোজিট কারখানার নিটিং শাখার ব্যবস্থাপক আকমল হোসেন জানান, ভোরে নিরাপত্তা কর্মীরা কারখানায় ধোঁয়া বের হতে দেখেন। পরে ভেতরে গিয়ে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তেই আগুন চারটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে ফেব্রিকস ও মূল্যবান মেশিন পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কারখানার কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।