অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

সুস্থ হার্ট সুস্থ জীবন : পর্ব-৮

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সুস্থ হার্ট ♥ সুস্থ জীবন : পর্ব–৮

উচ্চ রক্তচাপের আসল কারণ (Root Causes) কি?

প্রায় ৯০–৯৫% ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ অজানা – একে বলে Essential বা প্রাইমারিহাইপারটেনশন। আর মাত্র ৫–১০% ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ জানা – একে সেকেন্ডারিহাইপারটেনশন বলে।” বিভিন্ন সংস্থা এরূপ বক্তব্যই দেয়। আসলেই কি তাই?

খুব কম ব্যক্তিই হাইপারটেনশন এর root cause নিয়ে কথা বলবে।

Slow metabolic rate (Metabolic Syndrome) :

একইসাথে মাত্রাতিরিক্ত সুগার/কার্বোহাইড্রেট গ্রহণ এবং অলস জীবনযাপনের (inactivity) কারণে শরীরের বিভিন্ন টিস্যুর বিপাকের হার (metabolic rate) কমে যায়। রক্তে গ্লুকোজ ওলিপিড এর পরিমাণ বেড়ে যায় কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বিল্ড–আপ এর কারণে তা কোষেসহজে প্রবেশ করতে পারে না। ফলে শক্তিমত্তা কমে যায়। এটাকে বলে মেটাবলিক সিন্ড্রোম।স্থুলতা, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি মূলত মেটাবলিক সিন্ড্রোম এরকারণে হয়। এসব রোগ আপন ভাইয়ের মত।

Chronic inflammation :

দিনের পর দিন ইনফ্লেমেটারি খাদ্য, ডিপ ফ্রাই ফুড, এলকোহল, ধুমপান, টক্সিন, কীটনাশক, দূষিত বাতাস, ইন্ডাস্ট্রিয়াল তেল, প্রসেসড ফুড, সুগার, জুস,  কেমিক্যাল ড্রাগস, ক্রনিক স্ট্রেসইত্যাদির কারণে ব্লাড ভেসেল এ প্রদাহ (ইনফ্লেমেশন) সৃষ্টি হয়। সেখানে কোলেস্টেরল, লিপিড জমে রক্তনালী সংকীর্ণ করে ফেলে। ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি করে।

Chronic stress :

ক্রনিক স্ট্রেস (মানসিক চাপ) এর কারণে লাগাতার স্ট্রেস হরমোন (cortisol) নিঃসৃত হয়এবং রক্তে গ্লুকোজ এর মাত্রা বেড়ে যায়। তাছাড়া স্ট্রেস আমাদের হার্ট রেট বৃদ্ধি করে এবংরক্তনালী সংকুচিত করে। ফলে রক্তচাপ বৃদ্ধি পায়।

Nutritional Deficiency:

ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ওমেগা–৩ ফ্যাটি এসিড, ভিটামিন ডি, প্রোটিনইত্যাদির ক্রনিক ঘাটতির কারণে মাসল, অর্গান ঠিকমত কাজ করতে না। হরমোনালইমব্যালেন্স হয় এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়। ফলে রক্তের স্বাভাবিক প্রেসার ব্যাহতহয়।

High blood glucose and lipid level :

রক্তে গ্লুকোজ ও লিপিড বেড়ে গেলে রক্তের ঘনত্ব ও সান্দ্রতা (viscosity) বেড়ে যায়। ফলেরক্তচাপ বৃদ্ধি পায়।

Genetic risk :

ফ্যামিলি ইতিহাস ও জেনেটিক কারণে অনেকের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের একটাপ্রবণতা থাকে। তবে আশার কথা হল, স্বাস্থ্য কন্ডিশন ভাল থাকলে অধিকাংশ ক্ষেত্রেজেনেটিক কারণ অপ্রকাশিতই থেকে যায়।

আগামী পর্বে থাকবে সুস্থ হার্ট ♥ সুস্থ জীবন  এর ৯ম ও শেষ পর্ব।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।