পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের (GPHISPAT) ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তের সম্মতি প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
উল্লেখ্য, কোম্পানিটি মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল এর মধ্যে নগদ লভ্যাংশ ৫ শতাংশ এবং বোনাস ৫ শতাংশ।
৫ শতাংশ বোনাস লভ্যাংশের জন্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ই ডিসেম্বর।
আলোচিত বছরে জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৫৮ টাকা, যা আগের বছর ৩.৪২ টাকা ছিল।শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে (২.১০)টাকা, যা আগের বছরে ছিল (৭.১৫)টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৫৩.০৮ টাকা, যা আগের বছরে ছিল ২৮.৭৯টাকা। আগামী ২৮শে ডিসেম্বর ২০২৩, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইতি মধ্যেই নগদ ৫ শতাংশ লভ্যাংশের রেকর্ড তারিখ শেষ হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।