অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরব ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সৌদি আরব সরকার ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে। সৌদি আরবের  হজ ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। কিন্তু এখন থেকে এই নিয়মের পরিবর্তে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

সৌদি মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ১৫ জ্বিলকদ উত্তীর্ণ হবে। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ থাকতো ২৯ জ্বিলকদ পর্যন্ত।

সৌদি মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে তা ১৫ জ্বিলকদের মধ্যেই শেষ হতে হবে। পবিত্র শহর মক্কা মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই সৌদির হজ ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়েএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হজ ওমরাহর মধ্যে বড় পার্থক্য রয়েছে। হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। শারীরিক আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমি নারীপুরুষের জন্য হজ পালন বাধ্যতামূলক। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে হজ পালন করা হয়।

অন্যদিকে, ওমরাহ হলো একটি ঐচ্ছিক বিষয়। বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।