অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

দামের বিচারে ইস্টার্ন ব্যাংকের চমৎকার লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংক খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL) গত ৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিবে, যার ১২.৫০ নগদ লভ্যাংশ এবং ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

আজ ১০ই মার্চ ২০২৪, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।

গত ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (consolidated Eps ) ৫.০৭ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৪.২৪ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে  ৩৩.৫৭ টাকা।

আগামী ২৯ এপ্রিল,২০২৪,  বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল,২০২৪ তারিখ ।

উল্লেখ্য, গত বছরও কোম্পানি টি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে নগদ লভ্যাংশ ছিল ১২.৫০ শতাংশ ও বোনাস লভ্যাংশ ছিল ১২.৫০ শতাংশ।

আগামীকাল সোমবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।