অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

প্রতিবারের মতো হাকিমপুরী জর্দার কাউস মিয়া ২০২২-২৩ করবর্ষেও সেরা করদাতা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত অর্থবছরে (২০২২-২৩) বাংলাদেশের সেরা করদাতাদের ট্যাক্স কার্ড দিতে ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৪টি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১১টি ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক গেজেটে সেরা করদাতাদের নাম প্রকাশ করা হয়। এনবিআর সূত্রে এই তথ্য জানা গিয়েছে। 

গেজেটের তথ্যানুযায়ী ব্যক্তি পর্যায়ে ব্যবসায়ী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী মোঃ কাউছ মিয়া। তিনি হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী। ২০২২-২৩ করবর্ষে ‘ব্যবসায়ী’ শ্রেণীতে এ ব্যবসায়ী সেরা করদাতার সম্মাননা পাচ্ছেন। টানা ১৫ বছরের মতো সেরা করদাতা নির্বাচিত হলেন এ প্রবীণ ব্যবসায়ী। মোঃ কাউছ মিয়া গত বছর ‘সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক’ শ্রেণীতে সেরা করদাতা হয়েছিলেন।পুরো বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের পেছনে ফেলে টানা ১৫ বছর ধরে সেরা করদাতা নির্বাচিত হচ্ছেন ।

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে ২০২২-২৩ করবছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)।

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর ২০২২-২৩ করবছরের সেরা করদাতাদের , হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী কাউছ মিয়া ২০২২-২৩ করবর্ষে ‘ব্যবসায়ী’ শ্রেণিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। এ নিয়ে  তিনি টানা ১৫ বারের মতো সেরা করদাতা নির্বাচিত হলেন এই প্রবীণ ব্যবসায়ী।

জানা গেছে, কাউছ মিয়া গত বছর ‘সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছিলেন। তার আগের বছর অর্থাৎ ২০২০-২১ করবর্ষে মুজিব বর্ষের সেরা করদাতাও হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯৫৮ সালে কর দেওয়া শুরু করেন কাউছ মিয়া। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন। ২০০৮ সাল থেকে তিনি সর্বোচ্চ করদাতা হচ্ছেন।

এ বছর ব্যবসায়ী ক্যটাগরিতে হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী কাউছ মিয়া ছাড়া কর কার্ড পাচ্ছেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও চেয়ারম্যান এস এম শাসছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।