অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

তানজিম সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত জানাল বিসিবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেয়ায় দুঃখ প্রকাশ করেছেন বাংলদেশ ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব। ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি।

আজ মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

দিন কয়েকের ব্যবধানে মুদ্রার দুপিঠই দেখলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।  ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স যেমন দেশের পাশাপাশি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে, ফেসবুকে পুরনো কিছু পোস্টের জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। অবস্থা এতোটাই বিব্রতকর যে, এই ইস্যুতে কথা বলতে হচ্ছে বিসিবিকেও।

এ বিষয়ে জালাল ইউনুস জানান, ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় সাকিব দুঃখ প্রকাশ করেছে। কাউকে আঘাত করার জন্য সে এমন পোস্ট দেয়নি বলে বিসিবিকে জানিয়েছে। বোর্ড তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সাকিবের পোস্ট ইস্যু সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচ্য বিষয় হয়ে উঠলেও গত দুইদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। অবশেষে গতকাল সোমবার (১৮ই সেপ্টেম্বর) নীরবতা ভাঙেন জালাল ইউনুস।

এ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেছিলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

এরপর আজ মঙ্গলবার বিসিবি তানজিম সাকিবকে তলব করে। বিসিবির সামনে উপস্থিত হয়ে সাকিব তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘কাউকে আঘাত করার জন্য ফেসবুকে পোস্ট করিনি, এতে কেউ কষ্ট পেলে দুঃখিত। আমি মোটেও নারী বিদ্বেষী নই।’

জালাল ইউনুস জানান, ভবিষ্যতে এই তরুণ ক্রিকেটারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বোর্ড।

তানজিম সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে থাকা ২০২২ সালের ৯ই সেপ্টেম্বরের একটি লেখা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সে পোস্টে লেখা ছিল, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।

স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি করে রাখবেন। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়।’

তানজিম সাকিবের ফেসবুক পোস্টে আরও লেখা ছিল, ‘আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ। অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারণ হচ্ছে- মেয়েরা এগিয়ে আসছে, ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না। একটি ছেলেকে চাকরি দিলে পুরো পরিবারের উপকার হয়।’ পোস্টের শেষে বলা হয়েছিল, ‘(অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।’

এছাড়া পোস্টের শেষে একটি মাইক্রোফোনের ইমোটিকনসহ ‘শায়খ আবু বকর মুহাম্মাদ জাকারিয়া (হাফিযাহুল্লাহ)’ নামটি লেখা ছিল। তবে তানজিম সাকিবের সেই পোস্ট পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।