আজ বুধবার (২৪ জুলাই)কারফিউ পরবর্তি প্রথম কার্যদিবসে,আংশিকভাবে ইন্টারনেট চালু হওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি দেড় বছরের মাঝে হয়েছে সর্বনিম্ন লেনদেন। কমেছে ৩৫৫ কোম্পানির শেয়ারের দাম।আজ শুরুতেই বাজারের প্রধান সূচকের বড় ধরনের দরপতন মধ্য দিয়ে লেনদেন শুরু করে শেষ পর্যন্ত বড় দরপতনে শেষ হয়। প্রধান সূচকের পাশাপাশি বাকি দুটি সূচক ছিল নিম্নমুখী।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৫.৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৩৫০.৮৩ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২১.৮৭ পয়েন্ট কমে ১১৬৯.৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৭.২৮ পয়েন্ট কমে ১৯০৮.৫১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৫২ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট ৩৯০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০টি কোম্পানির, বিপরীতে ৩৫৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
গত রাতে দেশে আংশিকভাবে ইন্টারনেট চালু হয়েছে; ঢাকাসহ দেশের সবখানে তা চালু হয়নি। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা মোবাইল এপ্সে লেনদেন করতে পারেনি,বাসা বাধ্য হয়ে মুঠোফোনে লেনদেন করেন, যে কারণে সবাই লেনদেনে অংশ নিতে পারেনি। সে জন্য লেনদেন কম হয়েছে বলে ধারণা করেছেন বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা ।