অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারবাজারে হঠাৎ ছন্দপতন দেখা গেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার (২৩ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে।

পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৫২৪৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০.৫৯ পয়েন্ট বেড়ে ১১৪৬.৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.০২ পয়েন্ট বেড়ে ১৮৭৭.৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা।

আজ রবিবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি গুলোর মাঝে দাম বেড়েছে ১১১টি কোম্পানির, দাম কমেছে ২৩২ কোম্পানির। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহের টানা তিন কর্মদিবসের উত্থানের ধারাবাহিকতায় আজ রবিবার (২৩ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারবাজারে হঠাৎ ছন্দপতন দেখা গেছে। যদিও লেনদেনের শুরুতে আজও বড় উত্থান প্রবণতা দেখা যায়।

লেনদেন শুরুর প্রথম আধা ঘন্টার মধ্যে ডিএসইর সূচক ৫৬ পয়েন্টের বেড়ে যায়। তারপর পেছনে হাঁটতে থাকে। এক পর্যায়ে সূচক নেতিবাচক অবস্থানের দিকে মোড় নেয়। যদিও শেষ বেলায় ইতিবাচক ধারায় অবস্থান থেকে লেনদেনের সমাপ্তি হয়।

সার্বিক বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, তিনদিন আগে যারা শেয়ার কিনেছিলেন, তারা মুনাফা তোলায় আজ বাজার কিছুটা চাপে ছিল। যে কারণে বড় উত্থানে থেকেই বাজারে হঠাৎ ছন্দপতন দেখা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।