অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

বেক্সিমকো শিল্প পার্কের ১৪ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে গাজীপুরের সারাবো ও কাশিমপুরে বেক্সিমকো শিল্প পার্কসহ সংশ্লিষ্ট ১৪টি প্রতিষ্ঠানের সব কার্যক্রম (ইয়ার্ন ইউনিট-১ ছাড়া)। এসব কারখানার সব শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি থেকে ছাঁটাই করা হবে।

১৬ ডিসেম্বর ২০২৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেক্মিমকো জানিয়েছে, দীর্ঘদিন ধরে উৎপাদন স্থবিরতা ও কাজের অভাবের কারণে গাজীপুরের বেক্সিমকো লিমিটেডসহ অন্যান্য ১৩টি সহযোগী প্রতিষ্ঠানকে লে-অফ করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি সব শ্রমিককে ছাঁটাই ও কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বেক্সিমকো কর্তৃপক্ষ জানায়, ছাঁটাইকৃত সব কর্মীকে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য মজুরি, গ্র্যাচুইটি, বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। ৯ মার্চ ২০২৫ থেকে পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, আইনি বাধ্যবাধকতা ও নৈতিক দায়িত্ব অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ না থাকা ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় ১৫ ডিসেম্বর থেকে বেক্সিমকো শিল্প পার্কের ১৬টি কারখানা লে-অফ বা বন্ধ ঘোষণা করে বেক্সিমকো গ্রুপ কর্তৃপক্ষ। লে-অফ হওয়া কারখানার শ্রমিকেরা সময়-সময় কারখানা খোলার দাবিতে আন্দোলন করলেও কারখানা আর খোলেনি।

বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত ১৩ আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২৯ আগস্ট সালমান এফ রহমান, তাঁর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি। পরে শেয়ার বিক্রিতে জটিলতা দেখা দেওয়ায় সরকারের নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়।

বিগত সরকারের পতনের পর বেক্সিমকো শিল্প পার্কের আওতায় থাকা ৩১ প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠান আগেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাদের বিপরীতে ব্যাংকঋণ ২৮ হাজার ৬০৭ কোটি টাকা। তহবিলসংকট ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় কারখানাগুলো বন্ধ করে দেয় বেক্সিমকো গ্রুপ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।