জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাফল্য পেয়েছে। তবে কিছু বিষয়ে ইতিমধ্যে অস্বস্তিতে পড়েছিলেন করদাতারা। তার মধ্যে একটি হলো কোনো ভুল হলে অনলাইনে সংশোধনের সুযোগ না থাকা।
এবার করদাতাদের সমস্যার বিষয়টি মাথায় রেখে সংশোধন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে এনবিআর।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটার্ন দাখিলের পর করদাতা রিটার্নে কোনো ভুল করলে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করা যায়।
যে সব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুলের কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান তারা ওয়েবসাইট ব্যবহার করে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তবে যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন তাদেরকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।
এনবিআর সূত্র জানায়, ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিষ্ট্রেশন করেছেন।
উল্লেখ্য, আয়কর দিবসের পরও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা চালু করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।