ভারতজুড়ে এখন চলছে পুষ্পা ঝড়! ঝড় ছেয়ে যাচ্ছে বিশ্বের অন্যান্য প্রান্তেও। চলতি মাসের ৫ তারিখ গোটা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’।
ইতিমধ্যেই ১৫০০ কোটির আয় করে ফেলেছে এই ছবিটি।
সম্প্রতি রটে, এই সিনেমা খুব তাড়াতাড়ি ওটিটি-তে মুক্তি পেতে পাবে। এই খবর ছড়িয়ে পড়তেই এক আলাদা উন্মাদনা ছড়িয়ে পড়ে দর্শকমহলে।
এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ছবির প্রযোজনা সংস্থা মিথ্রি মুভিজ। গত শুক্রবার (২০ ডিসেম্বর) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানান। নির্মাতারা বলেছেন যে, ‘পুষ্পা ২-র ওটিটি মুক্তি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। মুক্তির ৫৬ দিনের আগে কোনোভাবেই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে না।’
পুষ্পা ২: দ্য রুল ২০২১ সালের হিট ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যুয়েল। সুকুমার পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।