তিন দিনব্যাপী বাজুস ফেয়ার-২০২৫ শুরু হচ্ছে আগামী বছরের আগামী ৬ ফেব্রুয়ারি। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫।
আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) ৪ নম্বর হল নবরাত্রিতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন…
স্বর্ণের দাম বেড়েছে ভরিতে সর্বোচ্চ ২,৯৩৯ টাকা
বাজুস ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। বাজুস ফেয়ারের টিকিট মূল্য ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মেলায় প্রবেশে কোনো টিকিট লাগবে না। এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
বাজুস আশা করছে- বাজুস ফেয়ার-২০২৫ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।