অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে মামলা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আইনি ঝামেলা যেন পিছু ছাড়ছে না বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২১ সালের শেষ দিকে বড় ছেলে আরিয়ান খানের গ্রেফতার, জেল, জামিন নিয়ে দৌড়ের ওপর কেটেছে লম্বা সময়। সেই ধকল কাটিয়ে উঠেছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমার আকাশচুম্বী সাফল্যে।
কিন্তু ফের আইনি জটিলতা ধেয়ে এলো ‘মান্নাত’র দিকে। এবার শাহরুখের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেলো, দেশটির উত্তর প্রদেশ রাজ্যের লখনৌতে গৌরীর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় (অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ) মামলাটি করা হয়েছে।
মুম্বাইয়ের যশওয়ান্ত শাহ নামের এক ব্যক্তি মামলাটি করেছেন। তার অভিযোগ, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এক কোম্পানির কাছে ৮৬ লাখ রুপি জমা দিয়েছিলেন ফ্ল্যাটের জন্য। কিন্তু চুক্তি অনুযায়ী সেই ফ্ল্যাট তাকে দেওয়া হয়নি। বরং অন্য কাউকে ফ্ল্যাটটি দেওয়া হয়েছে।
এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে আছেন গৌরী খান। যিনি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও সমাদৃত। মামলাকারী যশওয়ান্তের দাবি, গৌরীর মতো তারকা জড়িত আছেন বিধায় তিনি প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করেছেন। কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেছে।
মামলায় গৌরী খান ছাড়াও ওই কোম্পানির সিএমডি অনিল কুমার ও ব্যবস্থাপক মহেশ তুলসিয়ানিকেও অভিযুক্ত করা হয়েছে।
মামলাটির বিষয়ে খান পরিবার কিংবা গৌরীর কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। যদিও এরকম মামলার ঘটনা বলিউডে প্রায়শই ঘটে। এগুলো তারকাদের নিজ নিজ আইনজীবী সামলে নেন।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।