অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ইদ উপলক্ষে জমজমাট শাহজালাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা পরিবারের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘ দিন পর দেশে ফিরছেন। অনেকে প্রবাসী পরিবারের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করতে পরিকল্পনা করেই দীর্ঘ দিন পর দেশে ফিরছেন।

আসন্ন ইদ উপলক্ষে প্রবাসীদের দেশে আসার এ জোয়োরে জমজমাট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল থেকে রাত পর্যন্ত ক্যানোপিতে স্বজনদের প্রচণ্ড ভিড় দেখা যায়। ভিড় সামলাতে ব্যস্ত এয়ারপোর্ট আর্মড পুলিশ ও আনসার সদস্যরা।

দেখা গেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশ থাকা প্রবাসীরা ইদ সামনে রেখে স্বজনদের কাছে ফিরছেন। প্রতিদিন হাজার হাজার প্রবাসী ও প্রবাসীদের অপেক্ষায় থাকা স্বজনদের পদচারণায় এখন বিমানবন্দর মুখরিত। আর বিমানবন্দরে এ ভিড় সামলাতে ব্যস্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

এভিয়েশন সিকিউরিটি প্রধান জাহাঙ্গীর হোসেন বলেন, যাত্রীদের যেন কোনও প্রকার হয়রানি না হয় সে ব্যাপারে প্রতিটি সদস্য আন্তরিকভাবে কাজ করছে।

তিনি তিনি বলেন, “লাগেজ কাটা কিংবা মালামাল যাতে চুরি বা না হারায় সে ব্যাপারেও আমরা সচেষ্ট। যাত্রীরা যেন সেবা পান সেই চেষ্টা থাকে, সেটাই নিশ্চিত করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রীরা সঠিক সময়ে লাগেজ পাচ্ছে। তবে যখন একসঙ্গে অনেকগুলো ফ্লাইট নামে তখন একটু সমস্যা হয়। সেটিও কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ সহকারী সুপার রাকিবুল ইসলাম জাজান, এমনিতেই প্রায় সব সমই যাত্রীদের চাপ থাকে। এখন ইদ মৌসুম হওয়ায় এই চাপ দ্বিগুণ হয়ে গেছে। তিনি বলেন, যাত্রীরা যেন নিরাপদে বিমানবন্দর ত্যাগ করতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।