অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

তিন দিন পরে আছে শাহরুখের ‘ডাঙ্কি’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এবছরটা সাফল্যের বছর বলিউড কিং শাহরুখ খানের। দুইটি ছবির দুইটিই ব্লক বাস্টার হিট হয়ে আর একটি সাফল্যের সামনে হয়তো দাঁড়িয়ে। এইতো আর মাত্র তিন দিন পর ‘ডাঙ্কি’ মুক্তি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ তিনি দেশ বিদেশে চরে বেড়াচ্ছেন ‘ডাঙ্কি’-এর প্রচারে জন্য।

‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর এবার ‘ডাঙ্কি’ সিনেমা দিয়ে দর্শকদের চমক দেয়ার দৌড়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন বলিউড মেগাস্টার কিং খান। বলিউড সম্রাট শাহরুখ খানের নতুন সিনেমাটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে।

ফেসবুকে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে।  ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার লক্ষ্য হল আগামী তিন দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছানো। আর আপনাদের লক্ষ্য হল টিকিট সংগ্রহ। তো চলুন কাজে নেমে পড়ি।’

তিনি আরও বলেন, ‘তিন দিন পর আবার সিনেমা হলে দেখা যাচ্ছে। অগ্রিম বুকিং ওপেন রয়েছে, এখনই আপনার টিকিটটি বুক করুন!’

Dunki Drop 4 | Shah Rukh Khan | Rajkumar Hirani

‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার ভারতের নামকরা পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেনমেন্ট। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত নতুন এ সিনেমাটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।