রণবীর সিংহ এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ২০১২ সাল থেকে তাদের প্রেমের শুরু।তাদের সংসার জীবন এখন অব্দি ভালোই যাচ্ছে বলে জানালেন দীপিকা ,তবে আমাদের এযাবৎ ১১ বার সংসার ভাঙনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আমি একাই ১১ বার বিচ্ছেদচেয়েছি।’ অনেকটা মজা করেই বললেন দীপিকা। তবে পরক্ষনেই নিজেকে সামলে নিয়েইবললেন, রনবীরকে এখনও বুঝতে পারিনি। আর সংসারে মেয়েরা তো বরাবরই এমনটাবলেই যে, সংসার ছেড়ে চলে যাবো।
২০১২ সাল থেকে তাদের প্রেমের শুরু। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘গোলিয়ো কিরাসলীলা রাম–লীলা’ ছবির সেটে আলাপ বলিউড অভিনেতা রণবীর সিংহ এবংঅভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। ছবিতে জুটি হিসাবে অভিনয় করেছিলেন রণবীর এবংদীপিকা। ক্যামেরার সামনে তো বটেই, ক্যামেরার নেপথ্যেও ঐ ছবিতে কাজ করতে করতেইপ্রেম। তার পর বছর ছয়েকের লুকোচুরি প্রেম।
রণবীর এবং দীপিকার বাস্তবের সেই প্রেমের ঝলক পর্দাতেও একাধিক বার দেখা গিয়েছে।‘রাম–লীলা’-র পরে ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘৮৩’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেনতারা। পর্দায় তাদের জমজমাট রসায়ন নজর কেড়েছে দর্শকেরও। এখন রণবীর এবংদীপিকা বিবাহিত। পাঁচ বছরের সংসার তাদের। রণবীর ও দীপিকার প্রেমে এখনও মজেঅনুরাগীরা। তা সত্ত্বেও রণবীরের সঙ্গে তার রসায়ন নাকি একেবারেই পছন্দ নয় দীপিকার! আর এই কথা বলা মাত্রই বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

করণ জোহরের ‘কফি উইথ করন’-এর প্রথম পর্বেই কফি কাউচে দেখা যাবে রণবীর এবংদীপিকাকে। সেখানে এসেই নিজের মনের দুঃখের কথা জানান রণবীর। রণবীরের দাবি, তাদের দু’জনের রসায়ন নাকি একেবারেই মনে ধরে না দীপিকার। রণবীরের কথায়, ‘দীপিকার মনে হয় তাকে রণবীর কপূরের সঙ্গে খুব ভাল মানায়, আর আমাকে আনুষ্কা শর্মারসঙ্গে। আমি দীপিকাকে ভুল প্রমাণ করে দেখাব!
নিজেদের প্রেমটা কবে বিয়ের সিদ্ধান্তে রূপ নেয়, এমন প্রশ্নে রণবীর জানান, ২০১৫ সালথেকেই নাকি একে অন্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন তারা। রণবীরের কথায়, ‘কেউ সুযোগনেয়, তার আগেই আমি চটি রেখে জায়গা দখল করে নিয়েছিলাম!’ রণবীরের কথার রেশধরেই হাসিমুখে দীপিকা বলেন, ‘একেবারে অ্যাডভান্স বুকিং!’ তবে সংসারের এমন খুনসুটিআলাপে স্পষ্ট যে, বলিউডের এই দারুণ জুটি রীল লাইফেও সুখে–আনন্দেই কাটাচ্ছেন।