শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিমের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান সিনহা ফ্যাশনস।
গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়েছে, লাফার্জ হোলসিমের করপোরেট উদ্যোক্তা প্রতিষ্ঠান সিনহা ফ্যাশনসের হাতে কোম্পানিটির ২ কোটি ৩১ লাখের বেশি শেয়ার রয়েছে। ওই শেয়ার থেকে প্রতিষ্ঠানটি ৩০ লাখ শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে বাজারে বিক্রি করবে। যা গতকাল লাফার্জ হোলসিমের দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৭.৬০ টাকা। সেই হিসাবে ৩০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ১৪ কোটি ২৮ লাখ টাকা।
এর আগে গত এপ্রিলেও সিনহা ফ্যাশনস তাদের হাতে থাকা লাফার্জ হোলসিমের শেয়ারের মধ্য থেকে ২৬ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করে। চলতি বছর এ নিয়ে দুই দফায় প্রায় ৫৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, বিদেশি কোম্পানি লাফার্জ হোলসিমের মালিকানার সঙ্গে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে, এর মধ্যে একটি সিনহা ফ্যাশনস। কোম্পানিটির প্রায় ২ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সিনহা ফ্যাশনসের হাতে। সিনহা ফ্যাশনস সিনহা গ্রুপেরই একটি প্রতিষ্ঠান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।