আবারও ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন ফুটবল যাদুকর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির । ম্যানচেস্টার সিটির নওরেজীয় তারকা আর্লিং হাল্যান্ডের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে লিওনেল মেসির। কিন্তু তাকে পেছনে ফেলে আর্লিং হাল্যান্ডের ও মেসির ভোট ছিল সমান। তবে মেসি প্রথম হয়েছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়।
শুধু অধিনায়কই নন, বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে জাতীয় দলগুলোর কোচ সহ অন্যরাও ভোট দিয়েছেন।
বাংলাদেশ থেকে ভোট দিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। জামাল সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে প্রথম স্থানে রেখেছেন মেসিকেই। এরপর হাল্যান্ডকে। তৃতীয় হিসেবে বেছে নিয়েছিলেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনাকে।
বর্ষসেরা একাদশে মেসি-এমবাপ্পে-হলান্ড, নেই রোনালদো
জামালের বিপরীত ছিলেন কাবরেরা। মেসি ছিলেন না তার তালিকায়। স্প্যানিশ কোচের দৃষ্টিতে সেরা ফুটবলার হাল্যান্ড। কাবরেরার পরের দুটি ভোট গেছে রদ্রি ও ইলকায় গুন্দোগানের বাক্সে।
তার চোখে সেরা পুরুষ কোচ ছিলেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের ভোট পড়েছে হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউডের বাক্সে।
নারী দলের কোচ সাইফুল বারী ভোট দিয়েছেন সেরা নারী ফুটবলার হওয়া আইতানা বোনমাতিকে
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।