অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

এ কোন বিস্ময়কর শরিফুল রাজ!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নির্মাতা হাসিবুর রেজা কল্লোল বিদায়ী বছর ২০২৩’র শেষদিকে অভিনেতা শরিফুল রাজকে নিয়ে শুরু করেছিলেন তাঁর ‘কবি’ সিনেমার শুটিং। মঙ্গলবার (৯ই জানুয়ারি) প্রকাশ্যে এসেছে এরই প্রথম ঝলক। যেখানে অভিনেতা রাজকে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে।

প্রকাশিত ফার্স্টলুকে কাঁচা-পাকা চুল-দাড়িতে ভক্তদের মাঝে দেখা দেন শরিফুল রাজ। তাঁর কানে লম্বা দুল, চোখে কালো ফ্রেমের চশমা। লাল-কালোর আবহে এক দৃষ্টিতে কোথায় যেন তাকিয়ে আছেন।

পোস্টারটিতে লেখা ‘২০২৪’। অর্থাৎ এ বছরেই মুক্তি পাচ্ছে বলে ইঙ্গিত।

এ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। গত বছরের ১৪ই ডিসেম্বর তাঁকে নিয়ে কলকাতায় শুটিং শুরু হয়েছিল। বাকি অংশের শুটিং বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায় ও অনন্যা বিশ্বাসসহ অনেকেই। সিনেমাটির গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ ও চিত্রনাট্য ফেরদৌস হাসানের।

বোম্বে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩ চলচ্চিত্র

প্রসঙ্গত, এর আগে শাকিব খানকে নিয়ে ‘সত্তা’ নির্মাণ করেছিলেন হাসিবুর রেজা কল্লোল। এর পাঁচ বছর পর এই শীর্ষ নায়ককে নিয়েই কবি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন তিনি।

তবে এর কিছুদিন পরই সিনেমাটিতে শাকিবের বদলে যুক্ত হন শরিফুল রাজ। চলতি বছর ইতিমধ্যে শরিফুল রাজ চারটি সিনেমা রয়েছে মুক্তি অপেক্ষায়। কবিসহ সেগুলো হলো ‘ওমর’, ‘কাজলরেখা’ ও ‘দেয়ালের দেশ’।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।