দেশে বয়ে চলছে প্রবাসী আয়ের সুবাতাস। চলতি মাসের প্রথম ১০ দিনে (১ থেকে ১০ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছিল ৪ কোটি ৮২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। সেখানে মাসটির শেষ সাতদিনে (১১ থেকে ১৭ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার।
গতকাল সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে (১ থেকে ১৭ আগস্ট) প্রবাসী আয় দেশে এসেছে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। যেখান মাসটির প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছিল ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। মাসটির শেষ সাত দিনে প্রবাসী আয় এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে তিন কোটি ৭৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ৫০ হাজার ডলার।
দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ১৭ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ২৫ কোটি ৫৩ লাখ ২০ হাজার ডলার এসেছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার ডলার।
এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৯৮ লাখ ৯০ হাজার ডলার, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৪৫ লাখ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার এসেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।