অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম খেলা লাহোরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ ভারত মেনে নেওয়ায় শঙ্কার মেঘ অনেক আগেই কেটে গেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের অনুমোদন গত জুনে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সিদ্ধান্ত অনুযায়ী, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরটি আগামী ৩১শে আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও, পিসিবির তৈরি খসড়া সূচিতে সেটা এক দিন এগিয়ে ৩০শে আগস্ট করা হয়েছে। তবে ফাইনালের দিনক্ষণে পরিবর্তন আসেনি। ১৭ই আগস্ট কলম্বোয় হবে ফাইনাল। চূড়ান্ত সূচিটি এসিসির অনুমোদনের অপেক্ষায়। আজ এ তথ্য দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়াতেই ‘হাইব্রিড মডেলের’ পথে হাঁটতে হয়েছে পিসিবিকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাওয়ায় রোহিত-কোহলিদের সব ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হয়েছে।

 

খসড়া সূচি অনুযায়ী, আগামী ২রা সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বাংলাদেশের অভিযান শুরু এর পরদিন, ৩রা সেপ্টেম্বর। ওই দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে; স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল।

টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ১৩টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ২টায়। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী নেপাল, ‘বি’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে আফগানিস্তান ও সহ-আয়োজক শ্রীলঙ্কাকে। নেপাল ছাড়া বাকি পাঁচ দল ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে খেলবে। এই পর্ব থেকে শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

‘হাইব্রিড মডেলে’ আগের সূচি অনুযায়ী, পাকিস্তানে গ্রুপ পর্বের ৪ ম্যাচ একটি শহরেই হওয়ার কথা। একমাত্র ভেন্যু হিসেবে শুধু লাহোরের নাম ছিল। তবে পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ সর্বশেষ খসড়া সূচিতে দ্বিতীয় ভেন্যু হিসেবে মুলতানের নাম যুক্ত করেছেন। শুধু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটাই হবে মুলতানে। গ্রুপ পর্বের তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ হবে লাহোরে।

শীর্ষ দল হিসেবে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে ধরা হয়েছে। এই ৪ দল পয়েন্ট তালিকার যে অবস্থানেই থাকুক; পাকিস্তানকে এ১, ভারতকে এ২, শ্রীলঙ্কাকে বি১ ও বাংলাদেশকে বি২ বিবেচনা করা হবে। যদি নেপাল ও আফগানিস্তান সুপার ফোরে ওঠে, তাহলে তারা যে দলকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেবে, সে দলের জায়গা নেবে।

খসড়া সূচিতে সুপার ফোরের একটি ম্যাচের দিনক্ষণ জানানো হয়েছে। লাহোরে ৬ই সেপ্টেম্বর এ১ ও বি২ মুখোমুখি হবে। মানে, পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। ভারত-পাকিস্তান দুই দলই যদি সুপার ফোরে ওঠে, তাহলে ক্যান্ডিতে আবারও মুখোমুখি হবে তারা। এই ম্যাচ হবে ১০ সেপ্টেম্বর।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।