দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে খুদে চিকিৎসকের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ কার্যক্রম শুরু হবে ১৭ই সেপ্টেম্বর, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ ছয় দিন স্কুলে স্কুলে খুদে চিকিৎসকের মাধ্যমে চলবে স্বাস্থ্য পরীক্ষা।
খুদে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে মাঠপর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
৫ই সেপ্টেম্বর অধিদপ্তর থেকে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। কীভাবে কার্যক্রম চলবে, সেই নির্দেশনাও দিয়েছে মাউশি।
মাউশি বলেছে, শিক্ষার্থীদের নিয়ে খুদে চিকিৎসকের দল গঠন করা হবে। এই দল শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টিশক্তির ত্রুটিসহ নানা বিষয় গাইড শিক্ষকের নজরে আনবে।
স্বাস্থ্য অধিদপ্তরে গত ১৭ই আগস্ট এক সভা হয়। টেকনিক্যাল কমিটির সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ২৩ শে সেপ্টেম্বর সরকারি-বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ে খুদে চিকিৎসকের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আয়োজনের সিদ্ধান্ত হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।