শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের যমুনা ব্যাংক লিমিটেড (JAMUNABSNK) গত ৩১শে ডিসেম্বর ২০২৪, তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ২৪ শতাংশ লভ্যাংশ দিবে, যার মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৬.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।
আজ ২০ শে এপ্রিল ২০২৫, অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (CONSOLIDATED EPS) হয়েছে ৩.১৭ টাকা, আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২.৬৮ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১৪.৩১ টাকা, যা আগের বছরে ছিল ১৭.৬৮ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৪.৬১ টাকা, যা আগে ছিল ২৪.৬৭ টাকা।
আগামী ২৪ শে জুন ২০২৫, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মে ২০২৫ তারিখ।
দাম ও প্রেক্ষাপট বিচারে যমুনা ব্যাংক চমৎকার লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির বাজার দর ১৯-২০ টাকা (রেঞ্জে), সে হিসাবে ২৪ শতাংশ লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্যে একটি বিশাল পাওয়া।
উল্লেখ্য, ব্যাংকটি ধারাবাহিকতা বজায় রেখে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিচ্ছে নিয়মিত।
গত বছর (২০২৩) কোম্পানি টি ২৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৮.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। তার আগে ২০২২ সালেও ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামীকাল ব্যাংকটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।