উল্লেখযোগ্যভাবে বেড়েছে চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে প্রবাস আয় বা রেমিট্যান্সপ্রবাহ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রাথমিক হিসাবে দেখা যায়, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে আগত ২৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি।
শুধু ৪ নভেম্বরই রেমিট্যান্স এসেছে ১৩১ মিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৪ নভেম্বর) মোট রেমিট্যান্সপ্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার।
আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-৪ নভেম্বর ২০২৪) এই অঙ্ক ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৪ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈধ চ্যানেল ব্যবহার উৎসাহিত করা, প্রণোদনা সুবিধা এবং হুন্ডি রোধে কঠোর তদারকির ফলে রেমিট্যান্সপ্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডলার আয়ের এই ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।