অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের পরিচালকের রেকর্ড পরিমাণ শেয়ার ক্রয়ের ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক পিএলসির (IFIC)একজন মনোনীত পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন ।

ব্যাংকটি জানিয়েছে যে ,জনাব আহমেদ শায়ান ফজলুর রহমান, যিনি মেসার্স নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিত্ব করেন, তিনি IFIC ব্যাংক PLC-এর মনোনীত পরিচালক, তিনি বর্তমান বাজার মূল্যে (পাবলিক/ব্লক মার্কেটে) কোম্পানির ৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ PLC এর মাধ্যমে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে খবরটি জানা গেছে ।

উল্লেখ্য ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির (IFIC)  বর্তমানে অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯২২ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯২ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৬৪৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৬.১৪ শতাংশ শেয়ার। এছাড়া সরকারের কাছে ৩২.৭৫, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৭৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.৬৫ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৯.৭২ শতাংশ শেয়ার রয়েছে।

 

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।