অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যবসায়ী আজম জে চৌধুরী গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার কিনবেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির (GREENDELT) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন আজম জে চৌধুরী। তিনি কোম্পানিটির একজন উদ্যোক্তা। এছাড়া গ্রীন ডেল্টার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এম মুহিবুর রহমান। তিনিও কোম্পানিটির একজন উদ্যোক্তা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রি করবেন এম মুহিবুর রহমান। আর একই পরিমাণ শেয়ার কিনবেন আজম জে চৌধুরী। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বর্তমান বাজারদরে ঘোষিত এ শেয়ার ক্রয় ও বিক্রয় সম্পন্ন করবেন তারা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রীন ডেল্টার পর্ষদ।

১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টার অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৩২ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০.৫১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৩৭, বিদেশী বিনিয়োগকারী ৪.৬০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩.৫২ শতাংশ শেয়ার রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।