দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত অন্যতম শীর্ষ জীবনবিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
আজ সোমবার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য, কর্মকর্তারা ও কর্মচারীরা। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান। তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির অগ্রযাত্রায় যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর অবদান স্মরণ করে সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরো ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, পরামর্শক শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মিল্টন বেপারী, সিনিয়র নির্বাহী সহ-সভাপতি ও অ্যাকচুয়ারি আফরিন হক, নির্বাহী সহ-সভাপতি (উন্নয়ন প্রশাসন) ফরহাদ জলিল, নির্বাহী সহ-সভাপতি (মানবসম্পদ ও কোম্পানি সচিব) মো. আসাদুজ্জামান মল্লিক, নির্বাহী সহ-সভাপতি (হিসাব) পল্লব ভৌমিক, নির্বাহী সহ-সভাপতি (গ্রুপ ও স্বাস্থ্য) রাজীব কান্তি সাহা এবং নির্বাহী সহ-সভাপতি (তথ্যপ্রযুক্তি) শামীম রেজা।