অর্থ লিপি

১৪ মার্চ ২০২৬ শনিবার ১ চৈত্র ১৪৩২

বিকাশের মুনাফা ১৪৮ শতাংশ বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ‘বিকাশ’। তবে ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানিটি দীর্ঘদিন পূঞ্জীভূত লোকসানে ছিল। অবশেষে চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৪) মুনাফা দিয়ে সেই লোকসান কাটিয়ে উঠে।

যা ৩য় প্রান্তিক শেষেও অব্যাহত রয়েছে। যে সময়টিতে বিকাশের আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে ১৪৮ শতাংশ। তবে ব্যাংকটির ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক লোকসান গুণেছে।

বিকাশের দীর্ঘ ১৩ বছরের পথচলার পরেও ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে পূঞ্জীভূত লোকসানে ছিল। তবে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বরের ৫৪ কোটি ২৪ লাখ টাকার পূঞ্জীভূত লোকসান চলতি বছরের ৩১ মার্চ ১৫ কোটি ৭৮ লাখ টাকার পুঞ্জীভূত মুনাফায় ফিরে আসে। যা এরপরের ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর ২০২৪) আরও বেড়ে হয়েছে ১৬৪ কোটি ১৪ লাখ টাকা।

কোম্পানিটির ২০২২ সালের প্রথমার্ধেও (জানুয়ারি-জুন ২০২২) লোকসান হয়েছিল। তবে ২০২৩ সালের প্রথমার্ধে মুনাফায় ফিরে। যার ধারাবাহিকতা বজায় রয়েছে। এতে করে কোম্পানিটির চলতি বছরের ৯ মাসেও মুনাফা হয়েছে। এ কোম্পানিটির ২০২৪ সালের ৯ মাসে টার্নওভার বা আয় বেড়েছে ২৪%। যার উপর ভিত্তি করে কোম্পানিটির মুনাফা উন্নতি হয়েছে ৯৫%।

দেখা গেছে, বিকাশের আগের বছরের ৯ মাসে ৩ হাজার ৪৬৭ কোটি ৬১ লাখ টাকার আয় হয়েছিল। যা ২০২৪ সালের ৯ মাসে বেড়ে হয়েছে ৪ হাজার ১২৯ কোটি ৭৭ লাখ টাকার। এ হিসাবে আগের বছরের থেকে ২০২৪ সালের ৯ মাসে আয় বেড়েছে ৬৬২ কোটি ১৬ লাখ টাকার বা ১৯%।

আয়ে এমন উত্থানের উপর ভিত্তি করে ২০২৪ সালের ৯ মাসে বিকাশের নিট মুনাফা হয়েছে ২১৮ কোটি ৩৮ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৮৮ কোটি ১০ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ১৩০ কোটি ২৮ লাখ টাকার বা ১৪৮%।

ব্র্যাক ব্যাংকের বিকাশের পাশাপাশি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও ব্র্যাক সজন এক্সচেঞ্জ রয়েছে। এরমধ্যে বিকাশের ৫১% মালিকানা রয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসে ৯৯.৯৫%, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজে ৯০%, ব্র্যাক সজন এক্সচেঞ্জে ৯৩.৭৫% মালিকানা রয়েছে। আর সহযোগি কোম্পানি ব্র্যাক আইটি সার্ভিসেসে ৯.৯৯% মালিকানা রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।