অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

দেশের বাজারে সোনার দামে আবারও নতুন রেকর্ড করেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে সোনার দামে আবারও নতুন রেকর্ড করেছে, সোনার দাম বেড়েই চলেছে। এবার তিন দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে বাড়ছে ১,৯৩৬ টাকা। ফলে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এটি দেশের ইতিহাসের সোনার সর্বোচ্চ দামের রেকর্ড।

আগামীকাল সোমবার(২৬ আগস্ট) থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে।

আজ রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশেও বাড়ছে। আজ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ মার্কিন ডলারে।

সর্বশেষ ২৩ আগস্ট প্রতি ভরি সোনার দাম দেড় হাজার টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম গিয়ে ১ লাখ ২৬ হাজার ৬ টাকায় দাঁড়ায়। তার আগে ২১ জুলাই সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা বৃদ্ধি পায়।

আজকের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার ভরি হবে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ১ লাখ ২১ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি ৮৬ হাজার ৫৪৭ টাকায় বিক্রি হবে।

আজ রবিবার (২৫ আগস্ট)  পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ২৬ হাজার ৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৮৫ হাজার ২৪১ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৯৩৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৮৪৩, ১৮ ক্যারেটে ১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩০৬ টাকা বেড়েছে।

অপরদিকে  সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে।ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি ২,১০০ টাকা।২১ ক্যারেটের রুপার ভরি ২,০০৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি ১,৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১,২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।