পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BERGERPBL) লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানিটি জানিয়েছে যে, তারা ৩১ শে মার্চ ২০২৩, সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।