অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

প্রাইম ব্যাংকের সঙ্গে পেরোল চুক্তি রূপালী লাইফ ইনস্যুরেন্সের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসিয়ের সঙ্গে পেরোল চুক্তি সই করেছে রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি করে।

চুক্তি অনুযায়ী, রূপালী লাইফ ইনস্যুরেন্সের সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে রূপালী লাইফ ইনস্যুরেন্সের কর্মীরা ক্রেডিট কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং রূপালী লাইফ ইনস্যুরেন্সের এএমডি অ্যান্ড সিএফও মিঠুন চন্দ্র পাল; কোম্পানি সেক্রেটারি মো. আমিরুল ইসলাম; ইভিপি মো. আব্দুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।