অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে নতুন সময়সূচি কার্যকর করা হবে।

আজ রবিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডকে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২১ নভেম্বর থেকে লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো বেলা আড়াইটার মধ্যে নিষ্পত্তি হবে।আর যেকোনো রেগুলার চেক দুপুর ১২.৩০ টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক বিকাল ৪ টার মধ্যে নিষ্পত্তি হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।

বাংলাদেশ ব্যাংকের স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) তিন প্ল্যাটফর্মের মাধ্যমে একশাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নির্দেশনায় আরটিজিএসের লেনদেন বিষয়ে কোনো কিছু উল্লেখ করাহয়নি।

তবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।