অর্থ লিপি

৩০ জুন ২০২৬ মঙ্গলবার ১৬ আষাঢ় ১৪৩৩

পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের বিনিয়োগ সুরক্ষায় অবিলম্বে একটি সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ্‌ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্তও ব্যাংকিং খাতে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এখন প্রশ্ন উঠেছে, এই ব্যাংকগুলোর লাখো সাধারণ শেয়ারহোল্ডারের ভবিষ্যৎ কী?

বাজারসংশ্লিষ্টদের মতে, আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকারের উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু একই প্রতিষ্ঠানের সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ উপেক্ষিত থাকলে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে পূর্ণাঙ্গ আস্থা ফিরে আসবে না।

সাধারণ শেয়ারহোল্ডারদের দাবি, ব্যাংকগুলোর আর্থিক সংকট, অনিয়ম কিংবা দুর্বল ব্যবস্থাপনার জন্য তারা দায়ী নন। তারা বৈধভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। ফলে তাদের বিনিয়োগের ন্যায্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব।

বাজার বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংক-এর বিপরীতে নির্ধারিত অনুপাতে সাধারণ শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার বরাদ্দ দেওয়া যেতে পারে। একই সঙ্গে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সম্পন্ন করে দ্রুত ব্যাংকটিকে পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে তালিকাভুক্ত করা হলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত সমাধান পাবেন।

তাদের মতে, সরকার যখন আমানতকারীদের অর্থ সুরক্ষায় সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছে, তখন সাধারণ শেয়ারহোল্ডারদের জন্যও একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা সময়ের দাবি। এতে লাখো ক্ষুদ্র বিনিয়োগকারীর আস্থা ফিরবে এবং দেশের পুঁজিবাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিশ্লেষকদের ভাষ্য, ব্যাংকিং খাতের সংস্কার তখনই অর্থবহ হবে, যখন আমানতকারী ও শেয়ারহোল্ডার উভয়ের স্বার্থ সমান গুরুত্ব পাবে। অন্যথায় দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডাররা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকেই যাবে।

পুঁজিবাজারসংশ্লিষ্টদের অভিমত, আমানতকারীদের জন্য যেমন ধাপে ধাপে অর্থ ফেরতের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তেমনি সাধারণ শেয়ারহোল্ডারদের বিনিয়োগ সুরক্ষায়ও অবিলম্বে একটি সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে শুধু লাখো বিনিয়োগকারীর আস্থাই ফিরবে না, বরং দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথও আরও সুদৃঢ় হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।