অর্থ লিপি

১৮ অক্টোবর ২০২৬ রবিবার ২ কার্তিক ১৪৩৩

টানা ৫ দিন বন্ধ থাকবে শেয়ার বাজার ও সব ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের উভয় শেয়ার বাজার ও দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার পড়েছে। ফলে দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ পূজায় সবমিলিয়ে ৫ দিন শেয়ার বাজার ও ব্যাংক বন্ধ থাকবে।

তবে পূজার ছুটির আগে একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তাই ওই দিন দেশের উভয় শেয়ার বাজারেও লেনদেন চালু থাকবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।