অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

প্রতিদিন টপ গেইনিং বৈচিত্র্যময় হলেও উপকৃত হচ্ছেন যৎসামান্য বিনিয়োগকারী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বুধবার ২রা আগস্ট ২০২৩, দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ১১ টি খাতের শেয়ার ছিল। তবে আজকের টপ গেইনিং তালিকায় লোপেইডের শেয়ারের প্রধান্য ছিল।

আজ বাড়ার শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আজ শেয়ারটির দাম  ১৬.২০ টাকা বেড়েছে যা শতাংশের দিক দিয়ে .৮৮ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮০.১০ টাকা লেনদেন হয়েছে।

আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার দ্বিতীয় স্থানে এসেছে লিবরা ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দাম বেড়েছে ৫৩.৫০ টাকা, যা শতাংশের দিক দিয়ে .৭৬ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৮৪৪.৪০ টাকা দামে লেনদেন হয়।

আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার তৃতীয় স্থানে থাকা সি এন্ড টেক্সটাইল শেয়ারের দাম .৬০ টাকা বেড়েছে যা শতাংশের দিক দিয়ে .৬৬ শতাংশ দাম বেড়েছে।

আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় থাকা অন্য শেয়ার গুলি ছিল যথাক্রমে জিকিউবলপেন, সী পার্ল বীচ, মেট্রো স্পিনিং, জেনারেশন নেক্সট, এমারেল্ড অয়েল, প্রগতি লাইফইন্স্যুরেন্স, ইস্টার্ণ কেবলস স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড ইত্যাদি।

আশ্চর্যজনক হলেও সত্য প্রতিদিন টপ গেইনিং বৈচিত্র্যময় হলেও উপকৃত হচ্ছেন সামান্য বিনিয়োগকারী। কেননা প্রায় প্রতিদিন টপ গেইনিং তালিকা পরিবর্তন হচ্ছে।হিমসিম খাচ্ছেন বিনিয়োগকারীরা। আজ যে শেয়ার টপ গেইনিং থাকছে কাল সেটা চলে যাচ্ছে টপ লুজারে যে কারণে বিনিয়োগকারীগন ব্যাপকভাবে অস্থিরতার মধ্য দিয়ে চলছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।