বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে খুলনা বিভাগ ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে শত শত নেতা-কর্মী নিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা খুলনা সার্কিট হাউজ মাঠে উপস্থিত হয়েছেন ।
খেলা ছেড়ে এখন তিনি পুরোদস্তুর রাজনৈতিক নেতা হয়ে উঠছেন।নড়াইল-২ আসনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জনসভাস্থলে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
এ সময় মাশরাফিসহ নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। প্রিয় ক্রিকেটার মাশরাফিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সার্কিট হাউজ মাঠে উপস্থিত অনেকে।
মাশরাফি ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলার নেতারা তাদের কর্মী নিয়ে মিছিল করে এ জনসভায় যোগ দিচ্ছেন সকাল থেকেই।