অর্থ লিপি

২ মে ২০২৬ শনিবার ১৯ বৈশাখ ১৪৩৩

সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ও পূবালী ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ও পূবালী ব্যাংকদেশের সরকারি সিকিউরিটিজের লেনদেন ও কার্যক্রম পরিচালনার জন্য প্রাইমারি ডিলার (PD) হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসি-কে অনুমোদন দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ২৯ এপ্রিল, ২০২৬ তারিখে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরবর্তীতে ৩০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

নিয়োগের শর্তাবলি অনুযায়ী, ব্যাংক দুটি ‘গাইডলাইনস ফর এনলিস্টমেন্ট অ্যান্ড অপারেশনস অব প্রাইমারি ডিলারস ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ২০২৫ (অ্যামেন্ডেড)’ অনুসরণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। চলতি বছরের মে মাসের প্রথম কার্যদিবস থেকে আগামী ৩ (তিন) বছরের জন্য এই অনুমোদন কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই অনুমোদন সম্পূর্ণভাবে বার্ষিক পারফরম্যান্স মূল্যায়নের ওপর ভিত্তি করে নবায়ন বা বাতিলযোগ্য হবে।

দেশের আর্থিক খাতে সরকারি সিকিউরিটিজের বাজারে গতিশীলতা আনা এবং লেনদেনের পরিধি বাড়ানোর লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং পূবালী ব্যাংকের এই নতুন দায়িত্ব পালনকে গুরুত্বের সাথে দেখছে সংশ্লিষ্ট মহল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।