অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘শত্রু’ ভেবে নিজেদের ৫ সেনাকে হত্যা ইসরাইলের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভুলবশত ‘শত্রু’ ভেবে নিজেদের পাঁচ সেনাকে হত্যা করেছে ইসরাইল, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় । এছাড়া একই ঘটনায় আহত হয়েছে আরও সাতজন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গত বুধবার (১৫ মে) উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক প্রতিবেদনে নিহত সেনাদের নাম প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল। এরা হলেন: এলির ক্যাপ্টেন রয় বেইট ইয়াকভ (২২), কার্নেই শোমরনের  স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়ে বোইম (২২), টাইবেরিয়াসের সার্জেন্ট ড্যানিয়েল চেমু (২০), কারমিয়েলের সার্জেন্ট ইলান কোহেন (২০) এবং তেল আবিবের স্টাফ সার্জেন্ট বেতজালেল ডেভিড শাশুয়া।

তারা সবাই প্যারাট্রুপারস ব্রিগেডের ২০২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

আইডিএফ প্রাথমিক তদন্তে জেনেছে, বুধবার সকালে ইসরাইলি ট্যাংক বাহিনী ওই এলাকায় পৌঁছায়। এর কয়েক ঘণ্টা পর প্যারাট্রুপার বাহিনীর সদস্যরাও সেখানে গিয়ে পোস্ট স্থাপন করে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাবালিয়া শরণার্থীশিবিরে প্যারাট্রুপার বাহিনীর একটি দল পৌঁছায়।

ট্যাংক বাহিনী সেখানে একটি ভবনে অবস্থান করছিল। এর একটি জানালা দিয়ে তারা প্যারাট্রুপার বাহিনীর সদস্যদের দেখতে পায়। এ সময় তাদের হাতে বন্দুক দেখে মনে করেন তারা শত্রুপক্ষ। ফলে তাদের লক্ষ্য করে বোমা ছোড়েন তারা (ট্যাংক বাহিনী)। আর এতেই ওই দলের পাঁচ সেনার মৃত্যু হয়।

এ ঘটনার আরও তদন্ত হবে বলে জানিয়েছে আইডিএফ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।