অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

কাচ্চি ভাই’র ম্যানেজার পুলিশ হেফাজতে, চুমুক রেস্টুরেন্টের দুজন আটক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চুমুক রেস্টুরেন্টের দুজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের ম্যানেজারকে হেফাজতে নেয়া হয়েছে। আজ শুক্রবার (১লা মার্চ) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি জানান, ‘ভবনের তৃতীয় তালা ছাড়া প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্টে ছিল। নিচের তালায় দুটি খাবারের রেস্টুরেন্টে ছিল। এই জায়গায় প্রথমে অগ্নিকাণ্ডের সূচনা হয়।’ প্রাথমিকভাবে চুমুক রেস্টুরেন্টের দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য কাচ্চি ভাই’র ম্যানেজারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২০, নারী ১৮, শিশু ৮। ৪০টি মরদেহ শনাক্ত হয়েছে। বাকি ছয়টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ডিএমপি কর্মকর্তা।
তিনি বলেন, ৩৮টি মরদেহ স্বজনদের কাছে দেয়া হয়েছে। দুটি মরদেহ ফ্রিজে রাখা হয়েছে। ছয়টি মরদেহ চেনা অনেক কঠিন। তাদের চেনার জন্য কাজ চলমান রয়েছে।

কোন ভিকটিমের পরিবার থেকে এখনো অভিযোগ আসেনি। যদি কেউ অভিযোগ না দেয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।

রেস্টুরেন্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে অতিরিক্ত কমিশনার বলেন, ‘যারা ব্যবসা করছেন, তারা শুধু ব্যবসার কথা চিন্তা করবেন না। মানুষের কথা মাথায় রাখা উচিত। যারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দায় নিতে হবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।