অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

এক ঝটকায় ডিএসইর লেনদেন ৪০০ কোটির ঘরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার আগস্ট  ২০২৩, সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক   লেনদেন  উভয়ই  কমেছে।

আজ রবিবার ডিএসইতে মাত্র ৪১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত রোজার ঈদের পরে সর্বনিম্ন লেনদেন

উল্লেখ্য, এর আগে গত ১৫ জুন ২০২৩ ডিএসইতে ৪৬৫.০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে গতদিনের চেয়ে ৬৮.০৯ টি  টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৮৫.৭৩ কোটি টাকার।

সার্বিকভাবে আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক১৪.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩১৫.৮১ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক .৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ,৩৬৮.২৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক .৬৮   পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৪৩.৮৩ পয়েন্টে।

ডিএসইর দাম বাড়ার শীর্ষ ২০ টি কোম্পানির শেয়ার

আজ ডিএসইতে মোট ৩৩৩ টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৯ টির, দাম কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ছিল ১৬০ টির।

টানা দিন বাজার পতন হলো। আজ হঠাৎ করে ডিএসইর লেনদেনে খড়া লেগেছে যেন। বিনিয়োগকারীদের প্রশ্ন এমন কি হলো যে এক ঝটকায় লেনদেন ৪০০ কোটির ঘরে চলে আসলো?

বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের মতে সামনেই নির্বাচন, চলছে সরকারি, বেসরকারি  দলের মিটিং মিছিল, তাই এক শ্রেনীর বাজারে বিনিয়োগ করা বড় বিনিয়োগকারীরা সাইড লাইনে থেকে বাজার পর্যালোচনা করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে না হলে বাজারের স্বাভাবিকতা ফিরে আসবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।