পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের পর্ষদ ২৩শে মার্চ থেকে আগামী ২২শে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে।
গত বছরের ২৩শে সেপ্টেম্বর থেকে ২২শে মার্চ পর্যন্ত সময়ের জন্য পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড বার্ষিক ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করে। গত বছরের ২৩ শে মার্চ থেকে ২২শে সেপ্টেম্বরপর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করা হয়েছিল।
২০২২ সালের ২৩শে সেপ্টেম্বর থেকে গত বছরের ২২শে মার্চ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।