অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ডোনাল্ড ট্রাম্পই জিতবেন ধরে বৈঠকে ইউরোপিয়ান কর্মকর্তারা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেশ কয়েকজন শীর্ষ ইউরোপিয়ান কর্মকর্তা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কিথ কেলগের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলমান ন্যাটো সম্মেলনে এই বৈঠক হয়।

বিশ্লেষকরা বলছেন, আমেরিকার মিত্ররা ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনের জন্য প্রস্তুত—এ বার্তা দিতেই এই বৈঠক।

মার্কিন সাবেক সেনা কর্মকর্তা কেলগ ট্রাম্পের আমলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রয়টার্সকে জানান, সম্প্রতি বেশ কয়েকজন ইউরোপিয়ান কর্মকর্তা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ওই কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করেননি কিথ। তাঁর দাবি, এই বৈঠকে তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে কোনো কথা বলছেন না বা সাবেক মার্কিন প্রেসিডেন্টের হয়ে কোনো প্রচারণা চালাচ্ছেন না।

বিশ্লেষকরা বলছেন, আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পরাজয় হলে ট্রাম্পের পররাষ্ট্রনীতি কেমন হবে সে বিষয়ে জানতে উদগ্রীব ইউরোপিয়ান কর্মকর্তারা। রয়টার্স বলছে, এমন প্রেক্ষাপটে ট্রাম্প আমলের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন ইউরোপিয়ান কর্মকর্তারা।

ইউরোপিয়ানদের অন্যতম উদ্বেগের বিষয় ট্রাম্প কীভাবে ইউক্রেন যুদ্ধ সামলাবে এবং ন্যাটোর সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন হবে। এরই মধ্যে ট্রাম্প এবং তাঁর সহযোগীরা ইউক্রেনে আরও সাহায্য পাঠানোর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রতিরক্ষাখাতে খুব কম খরচ করার ন্যাটোভুক্ত দেশগুলোর সমালোচনা করে আসছেন।

গত মাসে বাইডেনের একটি বিপর্যয়কর বিতর্কের পারফরম্যান্স ট্রাম্পের অবস্থানকে আরও পোক্ত করেছে বলে করছেন বিশ্লেষকরা। আমেরিকার জরিপ পরিচালনাকারী সংস্থা ফাইভথার্টিএইট জানায়, বিতর্কের পর বাইডেনের ২ দশমিক ১ শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।