শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের (ADNTEL) পরিচালক জনাব মামনুর রশীদ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। পরিচালক তার ছেলেমেয়ের কাছে ১০ লাখ শেয়ার হস্তান্তর করবে।
পরিচালক জনাব মামনুর রশীদের কাছে থাকা ১৩ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে তার ছেলে জনাব আহনাফ রাফির কাছে ৬ লাখ এবং কন্যা মিসেস আয়েশা আমানাহ নুহা কে ৪ লাখ শেয়ার হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন (উভয় কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার)।
পরিচালক আগামী ৩০শে এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ছেলেমেয়েকে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে উপহারের মাধ্যমে শেয়ার হস্তান্তর করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।