প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আজ খুব ভালো লাগছে। আমি নির্বাচনের আগে এখানে এসেছিলাম, তখন এলাকাবাসী নদীর পাড় রক্ষার দাবি করেছিল। আজ পদ্মার পাড় রক্ষায় বাঁধ হয়েছে, আমি আমার কথা রেখেছি।’
গতকাল সোমবার (২রা অক্টোবর) বিকালে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়িতে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, দোহারে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ রায়পাড়া ইউনিয়নে সাহেবখালী সেতু উদ্বোধন করেন স্থানীয় এই সংসদ সদস্য।
উন্নয়ন অব্যাহত থাকবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশসহ দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি দোহার-নবাবগঞ্জের উন্নয়নের জন্য যখনই প্রধানমন্ত্রীর কাছে কোনও কিছু চেয়েছি, তিনি কোনও দিনও না করেননি। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি নিয়ে সরকার পতনের চেষ্টা করেছে। তাদের ওই দাবি পুরোপুরি ভেস্তে গেছে। তাদের সঙ্গে জনগণ নেই। তাদের দাবি এখন ফেসবুক-ইউটিউবে সীমাবদ্ধ।’
সালমান এফ রহমান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। এতে কেউ অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না। আপনারা নিশ্চিন্তে থাকেন, আগামী জানুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।