শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি জিল বাংলা সুগার মিলস লিমিটেড (ZEALBANGLA)গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৮ এপ্রিল চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানু ২৪-মার্চ ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (৭.৫৪) টাকা । গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৯.৬২ টাকা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির (৪৪.২৪) টাকা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে (৫২.৪৭) টাকা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১০৩৪.০১০ টাকা ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।