অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

এমবাপ্পে থেকে ‘প্রতারিত’ হয়েছে পিএসজি!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পিএসজির রেকর্ড ১১তম লিগ ওয়ান ট্রফি নিয়ে উৎসবের দিনে কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘আমি আগামী বছরও পিএসজিতে খেলতে চাই। এখনও চুক্তির এক বছর আছে, সেটাকে আমি সম্মান করবো।’ তার এই বক্তব্যে চুক্তি নবায়ন না করার ইঙ্গিত মিলেছিল। এবার প্রমাণ পাওয়া গেলো ফরাসি আউটলেট লে’কিপের প্রতিবেদনে। বর্তমান চুক্তি শেষ হওয়ার পর নতুন সম্পর্ক গড়বেন না বলে ক্লাবকে পাঠানো এমবাপ্পের চিঠি ফাঁস করেছে তারা।

গত বছর রিয়াল মাদ্রিদের প্রস্তাব শেষ মুহূর্তে নাকচ করে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। এক বছর নতুন চুক্তির পথ খোলা রাখা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের জুনের পর আর থাকতে চান না তিনি।

এই ইচ্ছার কথা জানিয়ে সোমবার পিএসজিকে চিঠি লেখেন এমবাপ্পে। সেটাই ছেপে দেয় লে’কিপ। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের এমন কাণ্ডে প্যারিস ক্লাব ‘প্রতারিত’ হয়েছে বলে মনে করছে।

এরপরই এমবাপ্পেকে দলবদলের বাজারে তুলছে পিএসজি। বর্তমান বিশ্বের অন্যতম তারকার দাম শুনতে চায় বিভিন্ন ক্লাবের কাছ থেকে। এই মৌসুমেই তাকে ছেড়ে দিতে চায়। নয়তো সামনের বছর জুনে ফ্রি ট্রান্সফারে তাকে ছেড়ে দিলে কোনও লাভই হবে না পিএসজির। আপাতত এমবাপ্পেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ৩১ শে জুলাই পর্যন্ত সময় দিয়েছে তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।