অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কম দামী ও টেক্সটাইল খাতের শেয়ার ফ্লোর ভেঙে লেনদেনে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার ১লা জুলাই ২০২৩, ঈদ পরবর্তী ও মাসের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক ও  লেনদেন উভয় কমেছে।

অপর দিকে  দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে ।

আজ রবিবার ডিএসইতে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্ম দিবসে ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে গত কর্ম দিবসের চেয়ে ২৫৪.৬৬ কোটি  টাকার কম লেনদেন হয়েছে।

সার্বিকভাবে আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৪৩.২৯ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৩৭৬.২৯   পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯১.৯৩ পয়েন্টে।

ডিএসইর দাম বাড়ার শীর্ষ ২০ টি কোম্পানির শেয়ার

আজ ডিএসইতে মোট  ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮০ টির, দাম কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত ছিল ১৬৯ টির কোম্পানির।

 

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৭৩  পয়েন্ট বেড়ে  সূচক অবস্থান করছে ১৮৭৩৬.৯৩  পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১১.৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৩৪.৪০ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ২২ কোটি ৮৫ লাখ টাকার কম  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

সিএসইর দাম বাড়ার শীর্ষ ১০ টি কোম্পানির শেয়ার

আজ সিএসইতে মোট ১৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৫ টির, দাম  কমেছে ৪৯ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৬৫ টি কোম্পানির।

টানা ৫ দিন বন্ধের পরে আজ শেয়ার বাজারের লেনদেন ছিল মিশ্রিত, এক এক সময় এক এক খাতের শেয়ারের আধিপত্য দেখা গিয়েছে দাম বৃদ্ধির তালিকায়।

তবে আজকের বাজারে উল্লেখযোগ্য দিক ছিল বহু ছোট ছোট কম দামের শেয়ারে ফ্লোর ভেঙে লেনদেন হওয়া, এছাড়া আজকের উল্লেখযোগ্য আর একটা দিক হলো বহুদিন পরে টেক্সটাইল খাতের শেয়ার দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় চলে এসেছে। বহু টেক্সটাইল কোম্পানি আজ ফ্লোর ভেঙে লেনদেন হতে দেখা গেছে । বিষয় টি বাজারের জন্যে দারুণ ইতিবাচক দিক।এর ফলে বাজারে টাকার প্রবাহ বাড়বে ,যে সব শেয়ার ফ্লোর ভেঙে লেনদেন হচ্ছে এই সব শেয়ারের বিক্রির টাকা অন্য শেয়ারে ব্যবহার হবে যে কারণে বাজারের গতি আসবে।এভাবে ধাপে ধাপে সব শেয়ার ফ্লোর ভেঙে লেনদেনে ফিরলে বাজারে সাভাবিকতা ফিরে আসবে।

ঈদ পরবর্তী বাজারে কম দামি ও টেক্সটাইল খাতের শেয়ার ফ্লোর ভেঙে লেনদেন হওয়ায় এই সব শেয়ারের বিনিয়োগকার‍রীদের খানিকটা উৎফুল্ল দেখা গেল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।