অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

গতিময় শেয়ারবাজারের জন্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়াতে হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথফান্ডের উদ্বোধনী লেনদেন এবং রিং দ্য বেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুঁজিবাজারনিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতউলইসলাম বলেছেন, একটি গতিময় শেয়ারবাজার এর স্থিতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড জরুরি। আগামী নির্বাচনের পর অর্থনীতিতে যে গতি সঞ্চার হবে, তার চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, ‘গত দুই যুগের বেশি সময় ধরে আমাদের পুঁজিবাজারকে চাপিয়ে রাখা হয়েছিল। এর গুরুত্ব অনেকে অনুধাবন করতে পারতেন না।কিন্তু পুঁজিবাজার সে জায়গা থেকে বের হয়ে এসেছে। বাজারের ব্যাপ্তি অনেক বেড়েছে। নতুন নতুন প্রোডাক্ট চালু হচ্ছে।তিনি অন্ধভাবে ব্যবসায়ীদের সমালোচনা না করে যৌক্তিকভাবে বিশ্লেষণ করার আহ্বান জানিয়ে বলেন, অনেকে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা লাভ করেন। বিষয়টিকে এভাবে দেখা ঠিক নয়। কারণ ব্যবসায়ীরা লাভ না করতে পারলে ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন না। প্রতিষ্ঠান খেলাপি হয়ে বন্ধ হয়ে যাবে।ব্যবসায়ীরা লাভ করে ব্যবসা সম্প্রসারণ করেন। তাতে সরকারের রাজস্ব আয় বাড়ে। তাই ব্যবসায়ীদেরকে লাভ করার সুযোগ দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার . মিজানুর রহমান বলেন, ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের আকার ১৫৬ কোটি টাকা। এই ফান্ডে স্বচ্ছতার জায়গা নিশ্চিত করেছি। আমাদের মূল উদ্দেশ্য বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা।

অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার ,আবু তাহের মোহাম্মদ এবং ক্যাপিটেক এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সুমিত পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষর করেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।